শনিবার , ৪ জানুয়ারি ২০২৫, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫৯
আজকের সর্বশেষ সবখবর

আঙ্গারজুর আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাট প্রতিনিধি
জানুয়ারি ৪, ২০২৫ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের পরিচিতি সভা আজ শনিবার (০৪ জানুয়ারী) মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়েছে। পরিষদের সভাপতি কামরান আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিলাল উদ্দিন চৌধুরী ও সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ মামুনুর রশিদের যৌথ সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সরকারি কলেজের অধ্যক্ষ মু. জিল্লুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালাবাজার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, আঙ্গারজুর আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হেলাল আহমদ, বঙ্গবীর এম এ জি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা শফিকুর রহমান, আঙ্গারজুর আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা আতাউর রহমান,ফুলতলী কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আব্দুল কাদির কাদির আল হাসান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা মাওলানা মুহাম্মদ আলী, সহ সভাপতি আবু সাইদ,মুহাম্মদ কামাল উদ্দিন, নাজির আহমদ, এনামুল হক,হাফিজ আলী আহমদ, মাওলানা শামীম আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন আঙ্গারজুর আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা নুরুল আলম, কোষাধ্যক্ষ হাফিজ মাওলানা গুলজার আহমদ, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, সাদিকুর রহমান তানিম,আসরার আহমদ শিমুল প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।