অস্ট্রেলিয়ার সব ভিসার আবেদন দেশটির সরকারের অফিসিয়াল ইমিগ্রেশন পোর্টাল ইম্মি-অ্যাকাউন্টের (ImmiAccount) মাধ্যমে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
বার্তায় বলা হয়েছে, অস্ট্রেলিয়ার সব ভিসার আবেদন, এমনকি মাইগ্রেশন এজেন্টদেরও, অস্ট্রেলিয়া সরকারের অফিসিয়াল ইমিগ্রেশন পোর্টাল ইম্মি-অ্যাকাউন্ট (ImmiAccount)-এর মাধ্যমে জমা দিতে হবে।
আপনার এজেন্ট আপনাকে ইম্মি-অ্যাকাউন্ট (ImmiAccount)-এ আপনার ভিসা আবেদনটি দেখতে দেবেন, যাতে আপনি যাচাই করতে পারেন:
১. আপনার নাম, জন্মতারিখ ও পাসপোর্টের বিবরণ;
২. কোন ধরনের ভিসার জন্য আবেদন করা হয়েছিল;
৩. আপনার আবেদনের অবস্থা;
৪. আপনার বায়োমেট্রিকস লেটারটি আপনার ভিসা আবেদনের সঙ্গে মেলে কি না;
৫. অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে যেকোনো বার্তা বা আপডেট।
ইম্মি-অ্যাকাউন্ট (ImmiAccount) সম্পর্কে জানতে https://immi.homeaffairs.gov.au/…/apply-and-manage-your ও https://immi.homeaffairs.gov.au/…/online/after-you-apply ওয়েবসাইটে দেখতে বলা হয়েছে।
