বুধবার , ১৩ আগস্ট ২০২৫, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৮:৩৫
আজকের সর্বশেষ সবখবর

হেক্সাস জিন্দাবাজার ও মেজরটিলায় সিডি আইইএলটিএস টেস্ট ভেন্যু উদ্বোধন

ডেস্ক রিপোর্ট
আগস্ট ১৩, ২০২৫ ১২:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

ব্রিটিশ কাউন্সিলের এক্সাম ডিরেক্টর বললেন, আমরা একে অপরকে সহযোগিতা করবো

সিলেট নগরীতে নতুন দুটি আইইএলটিএস অন কম্পিউটার টেস্ট ভেন্যুর উদ্বোধন হয়েছে। হেক্সা’স ও ব্রিটিশ কাউন্সিল যৌথ উদ্যোগে চালু হয়েছে এ দুটি টেস্ট সেন্টার। সিলেট নগরীর জিন্দাবাজারস্থ আল হামরা শপিং সিটি এবং নগরীর মেজরটিলা সিদ্দিকী প্লাজাস্থ কার্যালয়ে আন্তর্জাতিক মানের এ দুটি ভেন্যুর উদ্বোধন করা হয়। গতকাল মঙ্গলবার ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি এক্সাম ডিরেক্টর মি. ম্যাক্সিম রাইমান পৃথকভাবে দুটি সেন্টারের উদ্বোধন করেন।
বৃটিশ কাউন্সিলের কর্মকর্তারা জানান, ইতোপূর্বে সিলেটস্থ বৃটিশ কাউন্সিলের অফিসে আইইএলটিএস অন কম্পিউটার পরীক্ষা নেয়া হতো। শিক্ষার্থীদের চাহিদার প্রেক্ষিতে নতুন দুটি সেন্টার চালু করা হয়েছে। এর মাধ্যমে সিলেট অঞ্চলের প্রায় আড়াইশ’ থেকে তিনশ’ শিক্ষার্থী প্রতিদিন কম্পিউটার নির্ভর আইইএলটিএস-এ অংশ নিতে পারবে। কম্পিউটারের পরীক্ষা দেবার সুফল হিসেবে শিক্ষার্থীরা মাত্র তিনদিনে তাদের রেজাল্ট হাতে পাবে।
মঙ্গলবার দুপুর ১২টায় আল হামরাস্থ হেক্সাস অফিসে এবং বিকেল ৩টায় মেজরটিলাস্থ সিদ্দিকী প্লাজার ৩য় তলায় হেক্সা’স এর প্রধান কার্যালয়ে ফিতা কেটে সেন্টার দুটির উদ্বোধন করেন ম্যাক্সিম রাইমান।
উভয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রধান ইকবাল আহমদ সিদ্দিকী হেক্সা’স এডুকেশনের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান শাহিবুল আলম রেজা, ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির সুমন, সিইও সুলতান আহমেদ, পরিচালক জুবের আহমদ, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট এক্সামস) মো. বদরুদ্দোজ্জা, সিলেট মেট্রোপলিটন চেম্বারের ভাইস চেয়ারম্যান (১ম) ফেরদৌস আলম, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রণব কান্তি দে, সারেগ-এর সাধারণ সম্পাদক মুহাম্মদ দিলওয়ার হোসাইন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সেল্টার সাবেক সভাপতি খালেদ হোসেন চৌধুরী, চ্যানেল এস-এর ব্যুরো প্রধান মঈন উদ্দিন মন্জু, সিদ্দিকী প্লাজা ব্যবসায়ি সমিতির সভাপতি আবুল কালাম, পিএস একাডেমির সিইও মনিরুজ্জামান মনির, দুধওয়ালার পরিচালক শাকিল জামান, মেট্রো চেম্বারের সদস্য সাহেদ আহমদ, হলি আরবানের পরিচালক মুহিবুর রহমান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিল সিলেট অফিসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি এক্সাম ডিরেক্টর মি. ম্যাক্সিম রাইমান হেক্সাস এডুকেশনের প্রশংসা করে বলেন, সেন্টার দুটি স্থাপনের ফলে সিডি আইইএলটিএস-এর ক্ষেত্রে সিলেট আরেক ধাপ এগিয়ে গেল। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা একে অপরকে সাপোর্ট করবো। তিনি সেন্টার দুটির সাফল্য কামনা করেন।
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রণব কান্তি দে বলেন, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের সবচেয়ে বড় ভাষা শিক্ষাপ্রতিষ্ঠান হেক্সা’স এডুকেশনে পাঠদানের পাশাপাশি আইইএলটিএস মেইন এক্সামে অংশগ্রহণের সুযোগ পাবেন। তিনি এ প্রদক্ষেপ সিলেটকে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রধান ইকবাল আহমদ সিদ্দিকী বলেন, আইইএলটিএস অন কম্পিউটার পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থীরা অনেক সুযোগ সুবিধা পাবেন। এ ধরণের কার্যক্রমের মাধ্যমে তাদের দক্ষতাকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারবেন। হেক্সা’স সিলেট তথা সারাদেশে ইংরেজি ভাষা শিক্ষায় শিক্ষার্থীদের আরো বেশী আত্মবিশ্বাসী করে গড়ে তুলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।