মঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:২০
আজকের সর্বশেষ সবখবর

সিলেট সরকারি টিটি কলেজে চলছে ১৮তম ইন্ডাকশন ট্রেনিং কোর্স

ডেস্ক রিপোর্ট
অক্টোবর ১৫, ২০২৪ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম), ঢাকা এর সহযোগিতায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট এ নন-ক্যাডার সরকারি কলেজ শিক্ষক-শিক্ষিকার জন্য ১৮তম ইন্ডাকশন ট্রেনিং কোর্স চলছে। ৪৫ দিন ব্যাপি এই কোর্স শুরু হয়েছে ১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে এবং শেষ হবে ৩১ অক্টোবর ২০২৪ তারিখে।

কোর্সের সোমবারের (১৪ অক্টোবর) সেশনে ক্লাস নিয়েছেন “শিক্ষা সহায়তা ট্রাস্ট” এর পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ ফরহাদ সিদ্দিক। এছাড়াও মোট ত্রিশজনের অধিক ট্রেইনারদের সমন্বয়ে এই কোর্স সম্পন্ন হবে।

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট এর অধ্যক্ষ প্রফেসর আব্দুল সাজিদ বলেন, পূর্বে এই ট্রেনিংটা ঢাকায় গিয়ে করতে হতো। সেজন্য অনেকে এই ট্রেনিং থেকে বঞ্চিত হতেন। এখন সিলেট বসেই এটি সম্ভব হচ্ছে। অভিজ্ঞ ট্রেইনারের মাধ্যমে নিজ শহরে এরকম ট্রেনিংয়ে যাঁরা অংশগ্রহণ করেন চাকুরী জীবনে তাঁরা ভালো কিছু করতে পারেন।

৪৫ দিনের ইন্ডাকশন ট্রেনিংয়ে সিলেট বিভাগের বিভিন্ন কলেজের নন-ক্যাডার শিক্ষকগণ অংশগ্রহণ করেছেন এবং সবাই অত্যন্ত আগ্রহের সাথে কোর্স করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।