মঙ্গলবার , ১০ অক্টোবর ২০২৩, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৪৪
আজকের সর্বশেষ সবখবর

সিকৃবিতে ৩টি গবেষণাগার উদ্বোধন

ডেস্ক রিপোর্ট
অক্টোবর ১০, ২০২৩ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ( সিকৃবি )কৃষি অনুষদের ফসল উদ্ভিদবিজ্ঞান ও চা উৎপাদন প্রযুক্তি বিভাগের উদ্যোগে “আন্ডার গ্রাজুয়েট ল্যাবরেটরি -১, আন্ডার গ্রাজুয়েট ল্যাবরেটরি -২, এবং পোস্ট গ্রাজুয়েট ল্যাবরেটরি” নামে ৩টি গবেষণাগার উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সকালে গবেষণাগার সমূহ উদ্বোধন করেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা।

ফসল উদ্ভিদবিজ্ঞান ও চা উৎপাদন প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান ড. রেহেনুমা তাবাসসুমের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফসের প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা।

তিনি বলেন, উচ্চ শিক্ষার মান বৃদ্ধিতে শিক্ষার্থীদের গবেষণার সুযোগ তৈরি করতে হবে। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে এই গবেষণাগারগুলো গুরুত্বর্পূণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম।

আধুনকি সুযোগ সুবিধা সম্বলিত এই ল্যাবে নতুন সংযোজিত হয়েছে প্লান্ট গ্রোথ চেম্বার, ইনভার্টেড বায়োলজিক্যাল মাইক্রোস্কোপ, ক্লোরোফিল

ফ্লোরোমেট্রি, মর্টার, গ্রাইন্ডার, ন্যাচারাল কনভেকশন ওভেন এবং বাইনোকুলার মাইক্রোস্কোপ। যন্ত্রাংশসমূহ সংযোজনের মাধ্যমে উদ্ভিদের এনাটমি, ফিজিওলজি, বাস্ত সংস্থান বিদ্যা ইত্যাদি বিষয়ে উচ্চ শিক্ষার প্রসার হবে যা উন্নত জাত বা উন্নত স্বাদ সম্পন্ন ফসলের জাত উদ্ভাবনের ক্ষেত্রে সহায়ক ভূমিকি পালন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, দপ্তর প্রধানবৃন্দ, পরিচালক ( ছাত্র পরার্মশ ও নির্দেশনা ), প্রক্টর, কৃষি অনুষদের চেয়ারম্যানবৃন্দ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।