দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সদস্য প্রতিষ্ঠান খাদিমপাড়া পীরেরবাজারস্থ মেসার্স আর. রহমান এন্ড সন্স সিএনজি ফিলিং স্টেশনে গত শুক্রবার ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার ঘটনায় সিলেট চেম্বারের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। চেম্বার সভাপতি তাহমিন আহমদ এ ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করে বলেন, ব্যবসায়ীদের জান-মালের নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্ব ও কর্তব্য। ভবিষ্যতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেদিকে লক্ষ্য রাখার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি সিলেট চেম্বার অব কমার্সের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
