মঙ্গলবার , ২৪ জুন ২০২৫, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, দুপুর ২:২২
আজকের সর্বশেষ সবখবর

শাবিপ্রবিতে আইএফআইসি ব্যাংকের ফাইনান্সিয়াল প্রোগ্রাম অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
জুন ২৪, ২০২৫ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইএফআইসি ব্যাংকের ফাইনানসিয়াল লিটারেচি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪জুন) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড মো মোখলেসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ ব্যাংকের সিলেট ব্রাঞ্চের কার্যনিবাহী পরিচালক মি. খালেদ আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে খালেদ আহমেদ বাংলাদেশ ব্যাংকের কার্যপ্রণালী ও লোন সিস্টেম, গ্রাহকদের সেবা প্রদান , বাংলাদেশের ব্যাংকিং প্রক্রিয়া কিভাবে দেশের উন্নয়নে ভূমিকা রাখে এসব শ্রোতাদের মাঝে তুলে ধরেন।

প্রোগ্রামে অন্যান্য বক্তারা বলেন, ‘ফিনান্সিয়াল লিটারেসির উদ্দেশ্য হচ্ছে সারাদেশে আর্থিক সাক্ষরতা বৃদ্ধি, যাতে তারা সুষ্ঠু আর্থিক সিদ্ধান্ত নিতে পারেন। আইএফআইসি ব্যাংক চায় শিক্ষার্থীরা যাতে প্রয়োজনীয় আর্থিক জ্ঞান লাভ করে সব সেক্টরে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে।’

বক্তারা আরও বলেন, ‘বর্তমান যুগে শুধু একাডেমিক শিক্ষাই যথেষ্ট নয়, বরং আর্থিক বিষয়ে সচেতনতা অর্জনও একজন শিক্ষার্থীর জীবনে গুরুত্বপূর্ণ। এই ধরণের কর্মসূচি তরুণ প্রজন্মকে সঠিক আর্থিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।’

প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড মো রফিকুল ইসলাম, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড মো খাইরুল ইসলাম ও আইএফআইসি ব্যাংকের ডিএমডি ও ব্রাঞ্চ বিজনেস এর প্রধান মি. মো রফিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, আইএফআইসি সুবিদবাজার ব্রাঞ্চ ম্যানেজার সৈয়দ মাহফুজুল ইসলাম ও জগন্নাথপুর ব্রাঞ্চ ম্যানেজার ওমর ফারুক মিষ্টু, সেন্ট্রালাইজড মার্কেটিং ডিভিশনের প্রধান ফারিহা হায়দার, সিলেট ব্রাঞ্চের ব্যবস্থাপক জনাব এম.এ.কাইয়ুম চৌধুরী, সিলেট বিভাগের ম্যানেজার জনাব এ.বি.এম. মাসুম, সেন্ট্রালাইজড মার্কেটিং ডিভিশনের ম্যানেজার মারইয়াম ইসলাম, ওমেন বিভিন্ন বিভাগের শিক্ষক,শিক্ষার্থীবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।