সোমবার , ২৫ নভেম্বর ২০২৪, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১৮
আজকের সর্বশেষ সবখবর

লিডিং ইউনিভার্সিটি আর্ন্তজাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন ২০-২২ ডিসেম্বর

ডেস্ক রিপোর্ট
নভেম্বর ২৫, ২০২৪ ১২:০৮ অপরাহ্ণ
Link Copied!

লিডিং ইউনিভার্সিটিতে ৩য় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে লিডিং ইউনিভার্সিটি আর্ন্তজাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২৪। তিনদিনব‍্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে ২০-২২ ডিসেম্বর ২০২৪। ২২ ডিসেম্বর নগরীর একটি অভিজাত কনভেনশন হল সেন্টারে সমাপনী অধিবেশনের মাধ্যমে শেষ হবে এবারের সম্মেলন।

‘সবুজ পর্যটন: সমৃদ্ধি ও পরিবেশগত সংরক্ষণের সমন্বয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮টি কমিটিতে আর্ন্তজাতিক ও বাংলাদেশের প্রায় ৩০টি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কলেজ এবং স্কুলের ৪০০ এর অধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন এবারের সম্মেলনে।

এবারের সম্মেলনের ৮টি কমিটি হচ্ছে: ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাষ্টিস, ডিসআর্মামেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি কমিটি, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, ইউনাইটেড নেশনস এনটিটি ফর জেন্ডার ইক্যুয়ালিটি অ্যান্ড দ্য এমপাওয়ারমেন্ট অব উইমেন, স্পেশালাইজড কমিটি ফর বাংলাদেশ এফেয়ার্স এবং ইউনাইটেড নেশনস নিউজ এজেন্সি।

শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সংগঠনটির বুথে অথবা অনলাইনে ইভেন্টের মাধ্যমে প্রতিনিধি রেজিষ্ট্রেশনের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
ইভেন্ট লিংক :
https://facebook.com/events/s/leading-university-internation/374442002329476/
যোগাযোগ :
+880 1724-103657

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।