টিউশন সেবা -সিলেট বিভাগ কর্তৃক পরিচালিত লার্নিং ট্রি স্কুলের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা এডমিন ও লার্নিং ট্রি স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সূজন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের নর্থ টেক্সাস ইউনিভার্সিটিতে রিসার্চ এসিস্ট্যান্ট হিসেবে পি.এইচ.ডি রত মো. মোফাস্সেল আহমেদ ও সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী জনাব অলিদুর রাহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. মামুনুর রশিদ ও মূসা মিয়া।
দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন লার্নিং ট্রি স্কুলের শিক্ষক ইমরান খান, তানজিম আক্তার আনিছা পায়েল, মারুফা আক্তার, আফরিন তনু ভূইয়া ইভা, শাওন ইসলাম, অলিউর রাহমান, হাবিবুর রাহমান শরীফ, জামান সাহেব, দিয়া ইসলাম, প্রিয়া আক্তার,মিহির লাল দাস, শহীদুল ইসলাম ও ফয়সল আহমদ চৌধুরী প্রমুখ।
এসময় বক্তারা ছাত্র-ছাত্রীদের জীবনের লক্ষ্য স্থির করে লক্ষ্য পূরণে পরিশ্রম করতে উপদেশ দেন। এরকম একটা প্রাণবন্ত ও প্রাণোচ্ছ্বল অনুষ্টানে উপস্থিত হয়ে বিভিন্ন পুরস্কার পেয়ে/দিয়ে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও টিচার সবাইকে আনন্দিত ও উচ্ছ্বসিত হয়ে উপভোগ করতে দেখা যায়।
এসময় লার্নিং ট্রি স্কুলের টিচার অফ দ্যা ইয়ার হিসেবে নির্বাচিত করা হয় অলিউর রাহমানকে।
অনুষ্ঠানে বিভিন্ন খেলায় অংশগ্রহণকারী ছাত্র- ছাত্রীদেরকে ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।
