বুধবার , ১৩ মে ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪৩
আজকের সর্বশেষ সবখবর

যাত্রীবাহী বাস থেকে চোরাই কম্বল উদ্ধার: ৪ চোরাকারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ::
মে ১৩, ২০২৬ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট-তামাবিল মহাসড়কে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে অবৈধ ভারতীয় কম্বলসহ চার চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে শাহপরাণ থানা পুলিশ।

বুধবার (১৩ মে) সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ৪ চোরাকারবারি হলেন নরসিংদীর মনোহরদী থানার মো. আল-আমিন (৩৮), আরিফুল হক (৪০), মো. সবুজ মিয়া এবং মো. দিন ইসলাম। তারা সবাই মনোহরদী থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে শাহপরাণ থানাধীন সুরমা গেইট এলাকায় নিয়মিত চেকপোস্ট চলাকালীন একটি যাত্রীবাহী বাসকে (রেজি নং- ঢাকা মেট্রো-ব-১১-৬৬২১) থামার সংকেত দেওয়া হয়। তবে চালক সংকেত অমান্য করে দ্রুত গতিতে মুরাদপুরের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে পুলিশের অপর একটি টহলদলের সহায়তায় ধাওয়া করে মুরাদপুর পয়েন্টের হাইফা বাজারের সামনে বাসটি আটকে সক্ষম হয় পুলিশ।

আটককৃত বাসে তল্লাশি চালিয়ে ১৬০ পিস অবৈধ ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কম্বলের আনুমানিক বাজারমূল্য ৪ লক্ষ ৮০ হাজার টাকা। জব্দকৃত যাত্রীবাহী বাসটির আনুমানিক বাজারমূল্য ১০ লক্ষ টাকা।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মনজুরুল আলম জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শাহপরাণ থানায় একটি মামলা (নং-১১/১২/৫/২৬) দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।