শনিবার , ৮ জুলাই ২০২৩, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৩৪
আজকের সর্বশেষ সবখবর

মিসবাহ পুত্র সাবিয়ানের আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ

সিলেটের সকাল রিপোর্ট
জুলাই ৮, ২০২৩ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেটের সাবেক পিপি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের একমাত্র পুত্র সাবিয়ান আহমেদ মিসবাহ যুক্তরাজ্যের মিডল্যাসেক্স ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেছেন।

সাবিয়ান আহমেদ মিসবাহ মিডল্যাসেক্স ইউনিভার্সিটিতে আইন বিষয়ে এল.এল.এম সম্পন্ন করেন।গত ৩০ জুন ইউনিভার্সিটির ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকদের উপস্থিতিতে কৃতি শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেয়া হয়।

ইউনিভার্সিটির বর্ণাঢ্য অনুষ্ঠানে ও পুত্রের ডিগ্রি অর্জনের শুভক্ষণে অংশ গ্রহণ করতে এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও তার সহধর্মিণী বিশিষ্ট ক্রীড়া সংগঠক ফারজানা আহমেদ মিসবাহ যুক্তরাজ্য যান।তারা ওই অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

মেধাবী ছাত্র সাবিয়ান আহমেদ মিসবাহ সিলেটের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আনন্দ নিকেতনে পড়াশোনা করে আইন বিষয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করতে যুক্তরাজ্য চলে যান।সাবিয়ানের এই সফলতায় তার পিতামাতা আনন্দিত।

আগামী দিনে সাবিয়ানের উচ্চ শিক্ষা গ্রহণে মিসবাহ উদ্দিন সিরাজ সকলের দোয়া কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।