শনিবার , ১০ আগস্ট ২০২৪, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:২৭
আজকের সর্বশেষ সবখবর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এমসি কলেজ শাখার বৃক্ষরোপণ

ডেস্ক রিপোর্ট
আগস্ট ১০, ২০২৪ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে বৃক্ষরোপণ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলেজ শাখার সদস্যরা। শনিবার সকালে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন তারা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার প্রধান সমন্বয়ক গোলাম মতুর্জা সেলিম।

তিনি বলেন, শিক্ষার্থীরা স্বৈরশাসকের পতনের পর এখন রাষ্ট্র সংস্কারে কাজ করছে। প্রতিদিনই আমাদের নতুন নতুন কর্মসূচী অব্যাহত রয়েছে। সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত শিক্ষার্থীরা রাস্তার শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য ট্রাফিকের কাজ করছে। বাজার মনিটরিং করছে। দুর্নীতি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের সহযোগিতা করছেন সকল ধরনের মানুষ। পূর্বনির্ধারিত কর্মসূচির আওতায় এখন দেশের সকল ক্যাম্পাস ও সকল জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। এসকল কাজের ধারা অব্যাহত থাকবে।

এছাড়াও কলেজ সমন্বয়ক মেহরাব হাসান, মাজেদ আহমেদ সহ সাধারণ শিক্ষার্থীরা এতে উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।