বুধবার , ৬ মে ২০২৬, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৩৫

প্রায় এক মাসের ছুটিতে যাচ্ছে শাবিপ্রবি

শাবিপ্রবি প্রতিনিধি ::
মে ৬, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

গ্রীষ্মকালীন ছুটি, বৌদ্ধ পূর্ণিমা ও আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দীর্ঘ ২৯ দিনের ছুটি পাচ্ছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রীষ্মকালীন ছুটি, বৌদ্ধ পূর্ণিমা ও আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ১০ মে থেকে ৪ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। এছাড়া আগামী ১৭ মে থেকে ৪ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী ২৫ দিনের ছুটি থাকলেও ৮, ৯ মে এবং ৫, ৬ জুন শুক্র ও শনিবার হওয়াতে চার দিনে ছুটি বেড়ে মোট ২৯ দিন হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।