স্বৈরাচার আওয়ালীগের দোসর আমজাদুর রহমান কর্তৃক সোশ্যাল মিডিয়ায় অন্তর্বর্তীকালীন সরকার ও বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং অব্যাহত দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আমজাদুর রহমানকে গ্রেফতারের দাবিতে সিলেটে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ এপ্রিল) বিকাল ৫ টায় সিলেট নগরীতে ছাত্রজনতা ও এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন- সিলেট জেলা যুবদল নেতা সাব্বির আহমদ, রুবেল আহমদ, ছাত্রদল নেতা আরাফাত হোসেন, সিলেট মহানগর ছাত্রদলের সদস্য রেশাদ আহমদ,মাহিন আলম, সামছুর রহমান, ছাত্রদল নেতা শাখাওয়াত হোসেন, মাহমুদুল হাসান, তাহের আহমদ, ছাত্রশক্তির মঈনুল হক, ফাহিম আহমদ, কলেজ ছাত্রদল নেতা সিজান, শাহনুর,রাজন, আবির মিয়া,মুহিবুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, তারেক রহমান দেশের গণতন্ত্রকামী মানুষের শেষ আশ্রয়স্থল। তার বিরুদ্ধে কোনো প্রকার কুৎসা রটানো সিলেটবাসী মেনে নেবে না। আমজাদুর রহমান প্রবাসে বা আত্মগোপনে থেকে পতিত স্বৈরাচারী শক্তির এজেন্ডা বাস্তবায়ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার ও দেশের বিরুদ্ধে বিষোদগার করছে। অবিলম্বে আমজাদুর রহমানকে চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং ইন্টারপোলের মাধ্যমে হলেও তাকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।
উক্ত সভায় স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করে অংশ নেন।
