মঙ্গলবার , ১৯ ডিসেম্বর ২০২৩, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:০৭
আজকের সর্বশেষ সবখবর

নীতিহীন অপকৌশলের ‘ডামি’ নির্বাচন বর্জন করুন: বাসদ

ডেস্ক রিপোর্ট
ডিসেম্বর ১৯, ২০২৩ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকাল ৪টায় টুকেরবাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে নেতৃত্ব দেন সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর, জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন,স্হানীয় সংগঠক আনোয়ার হোসেন, নুরুল ইসলাম, আনোয়ার হোসেন আনু, ইব্রাহিম হোসেন প্রমূখ।

গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন,শাসক দল তাদের দলীয় প্রার্থী ও ডামি প্রার্থী দিয়ে ডোট কেন্দ্রে লম্বা লাইন ও জটলা তৈরি করে কৃত্রিম জমজমাট ভোট দেখানোর চেষ্টা করছে। অপরদিকে বিভিন্ন দল ভাঙ্গিয়ে ,উচ্ছিষ্ঠোভোগীদের জড়ো করে বিরোধী মত দমনের চেষ্টা অব্যাহত রেখেছে। এই ধরনের নির্বাচন জনজীবন ও জাতীয় চরিত্র -চেতনা ও সংস্কৃতির ভিত্তিমূলে আঘাত করে, গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্হাকে নির্বাসিত করে, মুক্তিযুদ্ধের মৌল চেতনা ও গণ আকাঙ্ক্ষাকেও পদদলিত করে।

নেতৃবৃন্দ ৭জানুয়ারির নির্বাচন  গণ তামশায় পরিণত হয়েছে উল্লেখ করে  নীতিহীন অপকৌশলের ‘ডামি’নির্বাচন বর্জনের জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।