শনিবার , ৮ জুলাই ২০২৩, ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:২৪
আজকের সর্বশেষ সবখবর

ধলাই নদীতে পাথর বোঝাই নৌকা ডুুবে নিখোঁজ-১

ফখর উদ্দিন
জুলাই ৮, ২০২৩ ৭:২০ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ জিরো পয়েন্টে রাতের আঁধারে চীপ পাথর বোঝাই নৌকা ডুবে অফিক মিয়া (৪৩) নামের এক পাথর শ্রমিক নিখোঁজ রয়েছেন। তিনি কালীবাড়ি গ্রামের মৃত মুহিবুর রহমানের পুত্র। নিখোঁজ অফিক মিয়া ৭ সন্তানের জনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৭জুলাই) আনুমানিক রাত সাড়ে ১০ টার দিকে টহলরত পুলিশের চোখ ফাঁকি দিয়ে ভোলাগঞ্জ জিরো পয়েন্টে ১২৫১ পিলারের ভিতরে অফিক মিয়াসহ ৪ শ্রমিক চীপ পাথর তুলতে যান। নৌকা বোঝাই করার পর নদীতে প্রবল স্রোত থাকার কারনে ও অতিরিক্ত তাড়াহুড়া করতে গিয়ে ১২৫১ পিলারের পাশে এসেই পাথর বোঝাই নৌকাটি ডুবে যায়। তখন তার সাথে থাকা অন্য ৩ শ্রমিক সাঁতরে উঠলেও তিনি এখনো নিখোঁজ রয়েছে।

আরও পড়ুন : বিশেষ পুরষ্কার পেল কোম্পানীগঞ্জ থানাপুলিশ

আজ শনিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তার আত্মীয় স্বজন ও কোম্পানীগঞ্জ থানাপুলিশ অনেক খোঁজাখুঁজি করার পরও কোনো সন্ধান পাওয়া যায়নি।

আরও পড়ুন : জৈন্তাপুরে দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিচয় মিলছে 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায়।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। স্থানীয় বাসিন্দা, থানাপুলিশ ও বিজিবির সমন্বয়ে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। নিখোঁজ অফিক মিয়ার সন্ধান না পাওয়া পর্যন্ত এ চেষ্টা অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।