রবিবার , ৪ আগস্ট ২০২৪, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:২৪
আজকের সর্বশেষ সবখবর

তালা ভেঙে হলে জাবি শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট
আগস্ট ৪, ২০২৪ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

তালা ভেঙে হলে ঢুকেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আজ রোববার (৩ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা মীর মশাররফ হোসেন হলের তালা ভেঙে ভেতরে ঢোকেন।

এরপর একে একে ফজিলাতুন্নেছা হল, রোকেয়া হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল, প্রীতিলতা হল ও শেখ হাসিনা হলের তালা ভাঙা হয়েছে।

তবে হলগুলোতে শিক্ষার্থী সংখ্যা কম হওয়ায় আজ হলে অবস্থান করবেন না বলে জানিয়েছেন তাঁরা। আগামীকাল শিক্ষার্থী সংখ্যা বাড়িয়ে বাকি হলের তালা ভেঙে হলে অবস্থান করবেন তাঁরা।

এর আগে গতকাল শনিবার বিকেলে শিক্ষার্থীরা প্রশাসনকে ২৪ ঘণ্টার মধ্যে আবাসিক হলগুলো খুলে দেওয়ার সময় বেঁধে দেন। প্রশাসন ওই সময়ের মধ্যে হল খুলে না দিলে শিক্ষার্থীরা নিজেরাই হল খোলার ব্যবস্থা করবেন বলে ঘোষণা দেন। এর পরিপ্রেক্ষিতে আজ রোববার হলের তালা ভাঙেন তাঁরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।