রবিবার , ২১ মে ২০২৩, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:১৮
আজকের সর্বশেষ সবখবর

জাপা থেকে মাহবুবুর রহমান চৌধুরীকে অব্যাহতি

ডেস্ক রিপোর্ট
মে ২১, ২০২৩ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পার্টির প্রাথমিক সদস্যপদ সহ দলীয় সকল পদ পদবী থেকে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান চৌধুরীকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

রোববার (২১ মে)  জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি স্বাক্ষরিত এক পত্রে তাকে এই অব্যাহতি প্রদান করা হয়।

স্বাক্ষরিত পত্রে বলা হয়, গত ৫ মে দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যক্রমে জড়িত থাকার অপরাধে পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি কর্তৃক কারণ দর্শানো নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে এই অব্যাহতি দেওয়া হয়। আজ ২১ মে থেকে এ আদেশ কার্যকর হয়। বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।