বৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ১০:০৭
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় সম্পদ ও সার্বভৌমত্বসহ বন্দর রক্ষার রোডমার্চ সফল করুন: বাসদ

ডেস্ক রিপোর্ট
জুন ২৬, ২০২৫ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে দেওয়ার প্রতিবাদে ও রাখাইনে কথিত মানবিক করিডোরের উদ্যোগ বন্ধের দাবিতে আগামীকাল ঢাকা-চট্টগ্রাম রোড মার্চের সমর্থনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সিটি পয়েন্টে সিলেট জেলা বাসদ আহবায়ক আবু জাফরের সভাপতিত্বে ও জেলা সদস্য নাজিকুল ইসলাম রানার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ নেতা উজ্জ্বল রায়, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সহ সভাপতি বেলাল হোসেন ও শহীদ আহমদ, সমাজতান্ত্রিক শ্রমিক জেলা যুগ্ম সম্পাদক মনজুর আহমদ, সংগ্রাম পরিষদের মহানগর শাখার যুগ্ম সম্পাদক মাহফুজ আহমদ ও বিলাল আহমদ,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের মলয় চক্রবর্তী প্রমুখ।

সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে রেজিস্ট্রারী মাঠে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। দেশের অর্থনীতির চালিকাশক্তি- হৃৎপিণ্ড। আমদানি ও রপ্তানির ৯২ভাগ এই বন্দর দিয়ে হয়‌‌‌। ভৌগলিক কারণে এই বন্দরের সাথে আমাদের জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা জড়িত। লাভজনক এই বন্দর কে বিদেশিদের কাছে তুলে দেওয়ার পরিকল্পনা করছে বর্তমান অন্তবর্তীকালীন সরকার।

বক্তারা বলেন, রাখাইনে কথিত মানবিক করিডোরের আড়ালে সামরিক করিডোর, স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট এর কথা বলে স্টারলিংককে অনুমোদন দেওয়ার মাধ্যমে মার্কিন গোয়েন্দাগিরির পথ উন্মুক্ত করা, কাতার -তুরুস্ককে অস্ত্র তৈরির কারখানা সবই দেশকে বিপদের মধ্যে ফেলবে।

বক্তারা জাতীয় সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়া এবং আগামীকাল ঢাকা-চট্টগ্রাম রোড মার্চ সফল করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।