গোয়াইনঘাট প্রবাসী আওয়ামী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার (১৭ জানুয়ারি)সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার মো. আব্দুস শহিদ, নির্বাচন কমিশনার মো. আক্তারুজ্জামান নুর ও আলীম উদ্দিন সজীব স্বাক্ষরিত ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন জাকারিয়া আহমদ, যুগ্ম আহ্বায়ক হিসেবে সৈয়দ নিশাত জালাল, আমিনুল ইসলাম আমিন, দুলাল আহমদ, মো. হারুনুর রশীদ, বদরুল ইসলাম, স্বপনুর রশীদ সামস, সাইদুর রাহমান শাহিয়ান, আফজল হোসেন আফজল, আরিয়ান হোসেন লায়েক, মো. জহিরুল ইসলাম, শাহজাহান সিদ্দিক শুভ্র।
কমিটিতে সদস্য হিসেবে আরিফ আহমদ শিকদার, মো. সুহেল রেজা, মো. সামসুদ্দিন, মো. আবু তালহা, মো. আবুল কালাম, আনোয়ার আহমদ, মো. সোলেমান আহমদ, মো. রাহিম উদ্দিন, কে. এইচ. তানভীর আহমদ নির্বাচিত হয়েছেন।
উক্ত কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয়।
