সিলেটের গোয়াইনঘাট উপজেলায় “PUSAG TALENT HUNT-24” মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৬এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উপজেলার বঙ্গবীর এম.এ.জি ওসমানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে “পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব গোয়াইনঘাট (পুসাগ)” এর উদ্যোগে ও “আব্দুল গফুর ট্রাষ্ট” এর সৌজন্যে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে অষ্টম ও দশম শ্রেণির ২৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
সংগঠনের সভাপতি রুহুল আমীন মারুফ ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদের সার্বিক তত্বাবধানে কেন্দ্র পরিচালনার দ্বায়িত্বে ছিলেন পুসাগের সাবেক সভাপতি গোলজার হোসেন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ও জহুরা বেগম, কোষাধ্যক্ষ ফখরুজ্জামান ফলিক, অফিস সম্পাদক রুবেল আহমদ রাহি, সমাজকল্যাণ সম্পাদক ফয়সল আলম রুমন, পাঠাগার সম্পাদক আলী হোসেন, সাংস্কৃতিক বিষয় সম্পাদক আরিফ উদ্দিন ও সদস্যদের মধ্যে মো. মোস্তাফিজুর রহমান মুতি, হানিফ সিদ্দিকী, আরিফ আহমদ প্রমুখ।
উল্লেখ্য, পুসাগের আয়োজনে অনুষ্ঠিত এই মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল আজ রাত ৯টার মধ্যে পুসাগের ফেইসবুক পেইজসহ গোয়াইনঘাট দর্পণ ও পিয়াইন দর্পণ ফেইসবুক পেইজে প্রকাশ করবে বলে জানিয়েছে পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি।
সিলেটের সকাল/লবীব/দুলাল
