বুধবার , ১৫ জুলাই ২০২৬, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:২৮
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জ এসোসিয়েশন ফ্রান্সের আত্মপ্রকাশ; দুলন সভাপতি, জুনেদ সম্পাদক

সিলেটের সকাল ডেস্ক ::
জুলাই ১৫, ২০২৬ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

কোম্পানিগঞ্জ এসোসিয়েশন ফ্রান্স শাখার আত্মপ্রকাশ হয়েছে। সম্প্রতি ফ্রান্সের পোর্টে ডি ভিলেট পার্কে অনুষ্ঠিত সাধারণ সভায় শামসুজ্জামান দুলনকে সভাপতি এবং এম জুনেদ আহমেদকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। ফ্রান্স প্রবাসীদের কল্যাণে কাজ এবং দেশের আর্ত-পীড়িত মানুষকে সহায়তা করা-এ সংগঠনের মূল লক্ষ্য বলে জানান সংশ্লিষ্টরা।

এদিকে, নয়া কমিটির উদ্যোগে এক আনন্দ ভ্রমণ গত ১৩ জুলাই অনুষ্ঠিত হয়। ফ্রান্সের ইট্রেটেট ল্যা প্লেগ-এ আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা পরিবারসহ অংশগ্রহণ করেন। আনন্দ ভ্রমণের অন্তর্ভূক্ত ছিল-খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এতে সংগঠনের সভাপতি শামসুজ্জামান দুলন, সম্পাদক এম জুনেদ আহমেদ ,সিনিয়র সহ-সভাপতি নুরুল হক, ফজলুল হক ও ফরহাদ রহমান, সাংগঠনিক সম্পাদক খসরু মাহমুদ, প্রচার সম্পাদক, আশরাফ আলী, অর্থ সম্পাদক কয়ছর আহমদ, সমাজ বিষয়ক সম্পাদক জাকির হোসেন, ক্রীড়া সম্পাদক আতাউর রহমান প্রমুখ অংশ নেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইউ কে বিডি ফ্রান্স প্রতিদিন মোশাররফ হোসেন শুভ ও জকিগঞ্জ প্রবাসী কমিউনিটি নেতা মমিতুজ্জামান সুজন প্রমুখ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।