রবিবার , ১২ মে ২০২৪, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৫২
আজকের সর্বশেষ সবখবর

ওসমানী মেডিকেলে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

সিলেটের সকাল রিপোর্ট
মে ১২, ২০২৪ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নানা আয়োজনে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে। গতকাল রবিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তাবৃন্দের আয়োজনে এই দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে এদিন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তা শামীমা নাসরিন ও অরবিন্দু দাসের নেতৃত্বে প্রশাসনিক ব্লক থেকে র‍্যালী শুরু হয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেইটে এসে শেষ হয়। এসময় ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সম্মানে ‘লেডি উইথ দ্যা ল্যাম্প’র ভূমিকা পালন করেন ওসমানী হাসপাতালের নার্সিং কর্মকর্তা ইসরাত জাহান ইলা। পরে হাসপাতালের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে কেক কেটে দিবসটি পালন করা হয়।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-সেবা তত্বাবধায়ক মোছাম্মৎ ফেরদৌসী আক্তার বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী।
এসময় তিনি বলেন, স্বাস্থ্যসেবার মান আরও বৃদ্ধি করতে বর্তমান সরকার নার্সিং পেশাকে এগিয়ে নিতে কাজ করছে। নার্সিং পেশা অত্যন্ত মহৎ ও সেবাধর্মী একটি কাজ। এ পেশাকে গুরুত্ব দিয়ে বর্তমান সরকার নার্সদেরকে দ্বিতীয় শ্রেণির মর্যাদায় উন্নীত করেছেন। চিকিৎসা সেবার পাশাপাশি রোগীদের সাথে নার্সদের ভালো ব্যবহার, যোগাযোগ ও নিয়মিত উপস্থিতি স্বাস্থ্য বিভাগের সম্মানটুকুও বৃদ্ধি পাবে। কারণ ভালো ব্যবহার পেলে রোগীরা অর্ধেক সুস্থতা অনুভব করে। রোগীদের প্রয়োজনীয় সেবা প্রাপ্তি দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। এজন্য সবাইকে আরও আন্তরিক হয়ে রোগীদেরকে সেবা দিতে হবে।

তিনি আরো বলেন, দেশে সরকারী-রেসরকারী অনেক নার্সিং ইনস্টিটিউট রয়েছে। সেগুলো থেকে প্রশিক্ষণ নিয়ে নার্সগণ রোগীদের সেবার উদ্দেশ্যে হাসপাতাল-ক্লিনিকে চাকুরী করছে। তাই উন্নত চিকিৎসা-সেবা নিশ্চিত করতে ডাক্তার-নার্সসহ আমাদেরকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। সেবার মানসিকতা ও আন্তরিকতা নিয়ে নার্সদের দায়িত্ব পালন করতে হবে। সবসময় রোগীর পাশে থাকতে হবে। রোগীর সমস্যাকে নিজের সমস্যা মনে করে নিজের অবস্থান থেকে আন্তরিকভাবে সেবা দিতে হবে।

হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও আইসিইউ ইনচার্জ মুন্নী দেব ও সিনিয়র স্টাফ নার্স পলাশ চন্দ্র লস্করের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী, সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. মাহবুবুল আলম।

সভায় বক্তব্য রাখেন সিনিয়র স্টাফ নার্স শামীমা নাছরিন, মো. জসীম উদ্দিন সরকার, মোহাম্মদ সিরাজুল ইসলাম, গোলাম রাব্বানী, অরবিন্দ চন্দ্র দাশ, সরলতা টুডু, নাহিমা আক্তার, সমীর চন্দ্র দাস, সোহেল আহমদ প্রমুখ।

এসময় সদ্য অবসরপ্রাপ্ত নার্সিং কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক ও ফুল প্রদান করা হয়। তারা হলেন- সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সদ্য অবসরপ্রাপ্ত উপ-সেবা তত্বাবধায়ক ভারতী রানী আচার্য্য, নার্সিং সুপারভাইজার শেফালী রানী বিশ্বাস, মোছাম্মৎ জাহানারা খানম, সাজেদা বেগম, শেলী রানী দে, সদ্য অবসরপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্স ঝুমা রানী সিকদার, রোকেয়া আক্তার, আফরোজা সুলতানা প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।