রবিবার , ২৯ জুন ২০২৫, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১০:৫৫
আজকের সর্বশেষ সবখবর

এশিয়ার মর্যাদাপূর্ণ সোপা অ‍্যাওয়ার্ড লাভ করলেন সিলেটের কৃতি সন্তান সাংবাদিক মাজেদ

ডেস্ক রিপোর্ট
জুন ২৯, ২০২৫ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

জুলাই গণঅভ্যুত্থানের সময় সাংবাদিকতায় অনন‍্য ভূমিকা রাখায় বার্তা সংস্থা এএফপি’র সাংবাদিক সিলেটের কৃতি সন্তান মুহাম্মদ আলী মাজেদ সাংবাদিকতায় এশিয়ার সবেচেয়ে মর্যাদাপূর্ণ সোপা (সোসাইটি অব পাবলিশার্স ইন এশিয়া) অ‍্যাওয়ার্ডের স্বীকৃতি পেয়েছেন।

মাজেদের সাথে এএফপির আরো ছয়জন সাংবাদিক এই পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে অন‍্যতম হলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের বর্তমান প্রেস সচিব ও এএফপি’র সাবেক ব‍্যুরো চিফ শফিকুল আলম, ফটোসাংবাদিক মুনীরুজ্জামান, কে এম আসাদ, পারভেজ আহমেদ রনি ও আবু সুফিয়ান জুয়েল।

সোপার বিচারকরা বলেন, এএফপি সাংবাদিকরা সাহসিকতা নিয়ে ঝুঁকি ও হুমকি থাকা সত্ত্বেও দ্রুততা ও নির্ভুলতার সাথে দেশের অবস্থা পরিবর্তনকারী ঘটনাগুলো সেসময় তুলে ধরেছে।

সাংবাদিক মাজেদের বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার বহর গ্রামে। তার পিতা মরহুম আব্দুল মান্নান বিশিষ্ট শিক্ষাবিদ ও পিয়াইনগুল কলিমউল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।
আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করা বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম) এর সদস্য সচিব হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন মাজেদ।

গত বছর জুলাই গণঅভ্যুত্থানের সময় এএফপি’র ঢাকা ব‍্যুরো ব্যাপক কাভারেজ দেয়। ছাত্রদের শান্তিপূর্ণ বিক্ষোভ থেকে সহিংস দমন-পীড়ন এবং পরবর্তীতে শেখ হাসিনার পতন সকল ক্ষেত্রেই একমাত্র এএফপির সাংবাদিকরা ব‍্যাপকভাবে মাঠে থেকে গুরুত্বপূর্ণ সব ঘটনা তুলে ধরেন এবং নাটকীয় সব মুহূর্তের ছবি ধারণ করেন। যখন সারাদেশের কোথাও সপ্তাহব্যাপী ইন্টারনেট ছিল না, তখন এএফপির ঢাকা অফিস হাতেগোনা কয়েকটি জায়গার একটি ছিল যেখানে ইন্টারনেট সংযোগ ছিল এবং এখান থেকে বহির্বিশ্বে খবরাখবর প্রকাশ করা হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।