শনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:২৪
আজকের সর্বশেষ সবখবর

এমসি কলেজ ছাত্রদলের শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

লবীব আহমদ
ডিসেম্বর ১৪, ২০২৪ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় এমসি কলেজ ছাত্রদলের উদ্যেগে আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশের বুদ্ধিজীবী এবং জাতির মেধাবী সন্তানদের নৃশংস হত্যাকান্ডের স্মরণে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, নৃশংসতার চিত্র প্রদর্শনী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কলেজের কলা ভবনের ১০১ নং কক্ষে এমসি কলেজ ছাত্রদলের আহবায়ক সেলিম আহমদ সাগরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মুহাইমিনুল হক তপু ও যুগ্ম-আহবায়ক রাজিব হোসাইনের যৌথ সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তরা বলেন, জাতিকে মেধা শূন্য করার জন্য পাকিস্তানি হানাদার বাহিনীর আল বদর,আল সামস,রাজাকারেরা তাদের পরাজয় নিশ্চিত জেনে ১৪ ডিসেম্বর বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মম নৃশংসভাবে হত্যা করে।

এসময় বক্তব্য রাখেন এমসি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক খান মোহাম্মদ সামি(আজহারুল ইসলাম), সদস্য জাকির হোসেন চৌধুরী, এমসি কলেজ ছাত্রদল নেতা সুনাম শ্যাম, মারজান উদ্দিন, জুয়েল মাহমুদ, নাইমান জালাল, মোস্তফা আহমদ,চৌধুরী আনসার, মিনহাজ খান, নিসাত মাহমুদ,মিনহাজ রাহী, শাহনুর আহমদ, শাকিল আহমদ আকিল, মোস্তাক আহমদ শাকিল, জায়ান আহমদ মহসিন, পাপ্পু আহমদ, আবিদুর রহমান আবিদ প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন- ছাত্রদল নেত্রী লুবনা ইয়াসমিন লিলি, সোহাগ আলম, কলিম উদ্দিন মিলন, কাওসার আহমদ, আবু রায়হান, সাকিব আহমদ, সজিব আহমদ, মাসুদ আহমদ পরশ, আব্দুল্লাহ আল নাহিদ, মাহদি হাসান, মাহবুব হোসেন, ছাত্রদল নেত্রী মাইশা জ্যোতি প্রমুখ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।