বৃহস্পতিবার , ২১ মে ২০২৬, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৩৫
আজকের সর্বশেষ সবখবর

এমসি কলেজ ইকোনমিকস ক্লাবের মানববন্ধন

সিলেটের সকাল ডেস্ক ::
মে ২১, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সারাদেশে শিশু ধর্ষণ, নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নৃশংস ঘটনাগুলোর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুরারিচাঁদ কলেজ অর্থনীতি বিভাগ এর ইকোনমিকস ক্লাব।

বৃহস্পতিবার এমসি কলেজ এর প্রধান ফটকের সামনে আয়োজিত এ মানববন্ধনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রতিবাদী নানা স্লোগানে পুরো ক্যাম্পাস প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শিক্ষার্থীরা নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেন এবং সমাজে চলমান সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে, যা একটি সভ্য সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক। তারা অবিলম্বে এসব অপরাধের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান।

বিশেষ করে সম্প্রতি ঘটে যাওয়া রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়।

বক্তারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ কামনা করা হয়।

মানববন্ধনের শেষে অংশগ্রহণকারীরা নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।