মঙ্গলবার , ২০ ফেব্রুয়ারি ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৩৯
আজকের সর্বশেষ সবখবর

এমসি কলেজে হৃৎপিণ্ড সিলেটের বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয়

লবীব আহমদ
ফেব্রুয়ারি ২০, ২০২৪ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুরারিচাঁদ (এমসি) কলেজে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি করেছে হৃৎপিণ্ড সিলেট। সোমবার সকাল ১০ ঘটিকা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, ক্যাম্পাসে আগত দর্শনার্থী সহ প্রায় সাড়ে তিনশোরও অধিক মানুষের রক্তের গ্রুপ বিনামূল্যে জানিয়ে দেওয়া হয়।

এসময় হৃৎপিণ্ড সিলেটের সমন্বয়ক রাজিব হোসাইন বলেন, হৃৎপিণ্ড সিলেট রক্ত ম্যানেজ করে দেয়ার পাশাপাশি রমজানে এতিমদের সাথে ইফতার, প্রতি ঈদে ঈদবস্ত্র বিতরণ, বিভিন্ন এলাকায় এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে থাকে। ২০১৪ সালে হৃৎপিণ্ড সিলেট প্রতিষ্ঠা লাভের পর থেকে প্রায় ৭ হাজার ব্যাগ রক্ত জোগাড় করে দিয়েছে। তাদের এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র হৃৎপিণ্ডিয়ান জাহাঙ্গীর আলম, এনাম উদ্দিন, শেখ পলাশ আহমেদ, অজয় পাল, আশরাফ আহমেদ, মাহমুদুর রহমান, নাজমুল হুদা, ফয়েজ আহমেদ, সানজিদা আক্তার, শ্রাবনী আক্তার, পুষ্পা আক্তার, জুয়েল মিয়া, পিপাসা আক্তার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।