সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ(এমসি) কলেজের গণিত বিভাগের প্রাক্তন ও বর্তমানে কর্মরত শিক্ষক এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধনের লক্ষ্য গণিত এলামনাই গঠনের লক্ষ্যে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে এমসি কলেজের কলাভবনের ২০৬ নং কক্ষে এলামনাই গঠনের লক্ষে ৪র্থ সভা অনুষ্ঠিত হয়।
গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর তপতী চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক দিলীপ রায়ের সঞ্চালনায় সভার শুরুতে গত সভার সিদ্ধান্তগুলো পর্যালোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন- সিলেট সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল হক চৌধুরী, মুরারিচাঁদ কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. গিয়াস উদ্দিন, সহকারী অধ্যাপক জাহেদা খান শিনি, সরকারি আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাসিনা ফেরদৌস, সহকারী অধ্যাপক সাগর বিশ্বাস।
সভায় সকলের মতামতের ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুন চন্দ্র পালকে আহবায়ক ও মুরারিচাঁদ কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক দিলীপ চন্দ্র রায়কে সদস্য সচিব করে ৩৪ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়। এছাড়া কলেজের গণিত বিভাগের বর্তমানে কর্মরত সকল শিক্ষক ও প্রাক্তন শিক্ষকেরা আহবায়ক কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটিতে যুগ্-আহবায়ক হিসেবে প্রফেসর তপতী চৌধুরী, মো. বিলাল আহমদ, সনজয় কুমার দে, তপন কুমার নাথ, মো. শরীফুল হুদা চৌধুরী, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, দীপংকর দেব, মো. বিলাল আহমদ, রুহুল আমিন রাসেলকে নির্বাচিত করা হয়।
আর সদস্য হিসেবে সোনাধন চন্দ্র দেব, কাজল মালাকার, জায়েদা খান শিনি, ঝুনু লাল অধিকারী, মোজাম্মেল হোসেন মেনন, হাসিনা ফেরদৌস, মাসুক মিয়া, দেলোয়ার হোসেন, সীতেশ তালুকদার, মো. শরীফ উদ্দিন, মোহিত লাল সরকার, কুলেন্দ্র বিশ্বাস, মো. দেলোয়ার হোসেন, পরেশ চন্দ্র দাস, দুলাল আহমদ, রাজীব পাল, শংকর দাস, সাদেক আহমেদ সুহেল, জহিরুল ইসলাম জহির, ফাহমিদা নাসরিন রুমি, আব্দুল হালিম বিপ্লব, সুয়েবুর রহমান সুজন, প্রণয় চক্রবর্তীকে নির্বাচিত করা হয়।
এছাড়া সভায় ৬টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আহবায়ক কমিটির পরবর্তী সভা আগামী ১৬ ফেব্রুয়ারি গণিত বিভাগের ২০৬ নং কক্ষে অনুষ্ঠিত হবে, আহবায়ক কমিটির নেতৃত্বে আগামী ১লা মার্চ প্রোগ্রাম আয়োজন, প্রবাসে যারা রয়েছেন, তাদেরকে অবহিতকরণ এবং নিজ নিজ ব্যাচের মাধ্যমে যোগাযোগ বৃদ্ধি করা, আহবায়ক কমিটির মাধ্যমে একটি তহবিল গঠন করা, ব্যাচভিত্তিক গ্রুপগুলোতে এলামনাই গঠনের বিষয়টি ব্যাপকভাবে প্রচার করা এবং হোয়াটসঅ্যাপ ও ফেসবুক গ্রুপে সবার মতামত উপস্থাপন করা এবং প্রতি ব্যাচ থেকে যাদেরকে প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের আরও সক্রিয় ভূমিকা পালন করা।
