মঙ্গলবার , ১৯ মে ২০২৬, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:১৬
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ার সব ভিসার আবেদন নিয়ে ঢাকা অফিসের বার্তা

সিলেটের সকাল ডেস্ক ::
মে ১৯, ২০২৬ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

অস্ট্রেলিয়ার সব ভিসার আবেদন দেশটির সরকারের অফিসিয়াল ইমিগ্রেশন পোর্টাল ইম্মি-অ্যাকাউন্টের (ImmiAccount) মাধ্যমে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়েছে, অস্ট্রেলিয়ার সব ভিসার আবেদন, এমনকি মাইগ্রেশন এজেন্টদেরও, অস্ট্রেলিয়া সরকারের অফিসিয়াল ইমিগ্রেশন পোর্টাল ইম্মি-অ্যাকাউন্ট (ImmiAccount)-এর মাধ্যমে জমা দিতে হবে।

আপনার এজেন্ট আপনাকে ইম্মি-অ্যাকাউন্ট (ImmiAccount)-এ আপনার ভিসা আবেদনটি দেখতে দেবেন, যাতে আপনি যাচাই করতে পারেন:

১. আপনার নাম, জন্মতারিখ ও পাসপোর্টের বিবরণ;

২. কোন ধরনের ভিসার জন্য আবেদন করা হয়েছিল;

৩. আপনার আবেদনের অবস্থা;

৪. আপনার বায়োমেট্রিকস লেটারটি আপনার ভিসা আবেদনের সঙ্গে মেলে কি না;

৫. অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে যেকোনো বার্তা বা আপডেট।

ইম্মি-অ্যাকাউন্ট (ImmiAccount) সম্পর্কে জানতে https://immi.homeaffairs.gov.au/…/apply-and-manage-your ও https://immi.homeaffairs.gov.au/…/online/after-you-apply ওয়েবসাইটে দেখতে বলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।