বৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:২২
আজকের সর্বশেষ সবখবর

৯ বছর পর দেশের মাটিতে স্বেচ্ছাসেবক দল নেতা জাহেদ তালুকদার: বিমানবন্দরে সংবর্ধিত

সিলেটের সকাল রিপোর্ট:
অক্টোবর ২৪, ২০২৪ ১১:৫২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ তালুকদার দীর্ঘ ৯ বছর পর যুক্তরাজ্য থেকে বৃহস্পতিবার দেশে এসেছেন। জাহেদের পাশাপাশি জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য কামরুজ্জামান দিপুও দেশে এসেছেন। তাদের দেশে ফেরা উপলক্ষে ওসমানী বিমানবন্দরে সংবর্ধনা দেয়া হয়েছে।
সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে দেয়া সংবর্ধনায় সভাপতিত্ব করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী। মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আব্দুর রউফের যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমেদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সালেহ আহমদ খসরু, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ মঈন উদ্দিন সোহেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ, মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহমদ মুকুল, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে জাহেদ তালুকদার বলেন, দেশের ছাত্র-জনতার কাছে আমরা চিরকৃতজ্ঞ। তাদের ঐক্যবন্ধ আন্দোলনের ফলে দেশ ১৭ বছর পর স্বৈরাচার মুক্ত হয়েছে। আমি একজন প্রবাসী হিসেবে দীর্ঘ ৯ বছর পর দেশের মাটিতে পা রেখেছি। এই স্বাধীন রাষ্ট্রে প্রত্যেক নাগরিক ৫ আগস্টের পূর্বে পরাধীনতার শিকলে বাঁধা ছিলেন। সেই পরাধীনতার শিকল থেকে আমাদের মুক্তি দিয়েছেন এই দেশের বীর সাহসী ছাত্র-জনতা।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা আব্দুল্লাহ শফি সাহেদ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাহিদুল হক সোহেল, জেলা বিএনপির সাবেক সহ প্রচার সম্পাদক বুরহান উদ্দিন, জেলা বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন পান্না, ৫নং বালাগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মুনিম, মহানগর যুবদলের সহ-সভাপতি মহাব্বত আলী, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুস সালাম লয়লু, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হাসিম জাকারিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ সারওয়ার রেজা, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রুনু আহমদ, সৈয়দ আমির আলী, আজিজ খান সজিব, জেহিন আহমদ, সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপের সভাপতি আবু জাফর রাসেল, ফাহিম আহমেদ চৌধুরী, বিএনপি নেতা রাসেল আহমদ, আবুল কালাম, দুলাল আহমদ, সুমন চক্রবর্তী, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক খালেদ আহমদ হোসাইন, মহানগর বিএনপির সাবেক সদস্য, আলী আমজাদ, তরুন প্রজন্ম দল কেন্দ্রীয় সহ সভাপতি শফি আহমেদ খান, রায়হান উদ্দিন রাজু, নূর মুহাম্মদ খান তাইফুর, রেজাউল হাসান মাসুম, কায়সার হোসেন খান, শাহিন উদ্দিন আহমদ, রাজু আহমদ, সাবরুল ইসলাম নেপুর, মুস্তাক আহমদ বাপ্পি, পারভেজ আহমদ, সেলিম মিয়া, সিলেট এমসি কলেজ ছাত্রদলের আহবায়ক আহমেদ সাগর, রাসেল আহমদ, আজমল হোসেন, আফজল আহমদ, লায়েক আহমদ, জাবেদুর রহমান, সুলতান আহমদ, ফরহাদ হোসেন, রায়হান আহমেদ, সুমন মজুমদার, রেজাউল করিম, রুহেল উদ্দিন, ছোট মিয়া, খাইরুল ইসলাম দোয়েল, রবি আহমদ, আব্দুস ছামাদ, সুয়েব আহমদ সিমন, মনিজুল হোসেন, লিটন সিং, তানিম আহমদ, ফাহমিনুর রহমান রাহী, মুহাম্মদ মাহবুব, আরমান আহমদ মুন্না, সোহেল আহমদ, এমদাদুল ইসলাম মিজান,ইমন আহমদ, সাজু আহমদ কালাই, স্বজন আহমদ, আশরাফুল ইসলাম জাহিদ, জামাল আহমদ, আতিকুর রহমান পরান, গোলাম রাব্বানী রাফি, মোঃ সেলিম আহমদ, আক্কাস আলী, আশরাফুল তালুকদার, মো. হানিফ, সাব্বির আহমেদ, ফরহাদ আহমদ, রাহাত আহমদ, বেলাল আহমদ, আব্দুস সালাম, আনোয়ার, রাফসান, বখতিয়ারখান, মালেক, জুনায়েদ, আলভি, সুমন, উজ্জ্বল, মাহিন, নজরুল, সোহেল, সোহাগ, রাব্বি, সানি, জীবন প্রমুখ।-বিজ্ঞপ্তি

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।