বৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:০৫
আজকের সর্বশেষ সবখবর

৫২৮ বোতল বিদেশি মদসহ আটক-২

ডেস্ক রিপোর্ট
মার্চ ৬, ২০২৫ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

৫২৮ বোতল বিদেশি মদসহ ২ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।

আটককৃতরা হলেন- সুনামগঞ্জের দোয়ারাবাজারের মৃত সুরুজ আলীর ছেলে মো. আব্দুল করিম (২৮) ও আরাফাত আলীর ছেলে মো. রাব্বানি @ জালামিন (২৮)।

র‌্যাব-৯ জানায়, বুধবার রাতে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানাধীন নরসিংপুর ইউনিয়নের বালিউরা বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫২৮ বোতল বিদেশি মদ সহ ২ জনকে আটক করা হয়।

মো. মশিহুর রহমান সোহেল জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।