শনিবার , ৯ ডিসেম্বর ২০২৩, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:১৯
আজকের সর্বশেষ সবখবর

সোমবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

ডেস্ক রিপোর্ট
ডিসেম্বর ৯, ২০২৩ ১২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কয়েকটি এলাকায় সোমবার ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ১১ কেভি নাইওরপুল ফিডারের উন্নয়নমূলক কাজের জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট–২ এর নির্বাহী প্রকৌশলী শামছ–ই–আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এতে বলা হয়েছে, জরুরি মেরামত ও উন্নয়নমূলক কাজের জন্য ১১ কেভি নাইওরপুল ফিডারের আওতাধীন কাজী জালাল উদ্দিন স্কুল, নাইওরপুল, ওসমানী জাদুঘর, ঝর্ণারপাড়, কুমারপাড়া, অনামিকা আ/এ, ঝেরঝেরিপাড়া, ধোপাদিঘীরপাড় এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ এবং নির্ধারিত সময়ের পূর্বে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।