ফোকলোর বিভাগে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার- ২০২৩ এ মনোনীত হওয়ায় দৈনিক প্রথম আলো সিলেট বিভাগীয় কার্যালয়ের ব্যুরো চিফ, লোকগবেষক সুমনকুমার দাশকে অভিনন্দন ও ফুলেল শুভেচছা জানিয়েছে কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ- কোছাপ।
বৃহস্পতিবার রাতে প্রথম আলোর সিলেট অফিসে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি মো. হেলাল আহমদ ও সাধারণ সম্পাদক মো. মারজান উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন আজকের পত্রিকার সিলেটের ব্যুরো প্রধান ইয়াহ্ইয়া মারুফ।
বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার-২০২৩ এ ১১ টি বিভাগে ১৬ জন মনোনীত হয়েছেন। বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদেরকে আনুষ্ঠানিকভাবে এই পুরষ্কার প্রদান করবেন৷
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
