মঙ্গলবার , ১৯ ডিসেম্বর ২০২৩, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৩৬
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে জেলা ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিব গ্রফতার

ডেস্ক রিপোর্ট
ডিসেম্বর ১৯, ২০২৩ ১:০০ অপরাহ্ণ
Link Copied!

নাশকতার অভিযোগে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম ও সদস্যসচিব তারেক মিয়া এবং হাবিবুর রহমান নামে একজনকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ পৌর শহরের শান্তিবাগ এলাকার একটি বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, পৌর শহরে বিভিন্ন সময়ে হরতালের সমর্থনে মিছিল করে যানবাহন ভাঙচুরসহ কয়েকটি মামলা রয়েছে জেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে। আজকেও হরতালের সমর্থনে সুনামগঞ্জে সকাল থেকে নাশকতার পরিকল্পনা করে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। সেই সঙ্গে সকালে শহরের দুটি পয়েন্টে যানবাহন ভাঙচুর করা হয়। পরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওই বাসা থেকে তাদের গ্রেপ্তার করে।

সুনামগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রিয়াজ উদ্দিন বলেন, উপজেলার মরাটিলা এলাকা থেকে পুলিশের টহলদল তাদের আটক করে। আটককৃতরা সাদা রঙের প্রাইভেটকারে বসে শহরের বিভিন্ন জায়গায় গাড়ি ভাঙচুর ও নাশকতা করে। তাদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় বেশ কয়েকটি মামলাও রয়েছে। দীর্ঘদিন ধরে তারা পালিয়ে বেড়াচ্ছিলেন। আজ তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় বেশ কয়েকটি মামলার রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।