বৃহস্পতিবার , ১৬ মে ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:০৮
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের যেসব এলাকায় শুক্র ও শনিবার বিদ্যুৎ থাকবে না

সিলেটের সকাল রিপোর্ট
মে ১৬, ২০২৪ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

রাস্তা সম্প্রসারণ, ড্রেন খনন, জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় দু’দিন ৫ ও ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ও শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ওইসব এলাকায় বিদ্যুৎ থাকবে না।

বুধবার রাতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট–২ এর নির্বাহী প্রকৌশলী শামছ–ই–আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৭ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত রাস্তা সম্প্রসারণ ও ড্রেন খনন, জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য ১১ কেভি উপশহর ফিডার, রায়নগর ফিডার, কুমারপাড়া ফিডার, বোরহান উদ্দিন ফিডারের উপশহর ব্লক-এ, বি, সি, ডি, জে, এবিসি পয়েন্ট, তেররতন, সৈয়দানীবাগ, সাদারপাড়া, সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, মিরাবাজার, খারপাড়া, কুমারপাড়া, ঝেরঝেরী পাড়া, যতরপুর, মৌবন আ/এ, বোরহানউদ্দীন রোড, মেন্দিবাগ, কুশিঘাট, টুলটিকর, মিরাপাড়া, শাপলাবাগ, কল্যাণপুর এবং আশে-পাশের এলাকাসমূহ ও শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ১১ কেভি ধোপাদিঘীরপাড় ফিডার, সোবহানীঘাট ফিডার, কালীঘাট ফিডার, মুক্তিরচক ফিডারের বন্দরবাজার রোড, ধোপাদিঘীরপাড়, হাফিজ কমপ্লেক্স, ওসমানী জাদুঘর, ডুবড়ী হাওর, সবজিবাজার, চালিবন্দর, কাস্টঘর, মেন্দিবাগ, সোবাহনাীঘাট, বিশ্বরোড, জেলগেট, আমজাদ আলী রোড, কালীঘাট, মহাজনপট্রি, হকার্স মাকেট, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর এবং আশে-পাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।