মঙ্গলবার , ৭ মে ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:২৭
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনের সরঞ্জাম

ডেস্ক রিপোর্ট
মে ৭, ২০২৪ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে সিলেটের ৪ উপজেলার বিভিন্ন কেন্দ্রে নির্বাচনের সরঞ্জাম পাঠানো হয়েছে। উপজেলা নির্বাচন অফিস থেকে ৩০২ টি ভোটকেন্দ্রে ব্যালট বাক্সসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। তাছাড়া নির্বাচনের দিন ভোরে ব্যালট পেপার প্রিজাইডিং কর্মকর্তাদের দেওয়া হবে।

এর আগে সিলেটের আঞ্চলিক কর্মকর্তার কার্যালয় থেকে সিলেটের চার উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এসব সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান জানান, নির্বাচনে সিলেটের চার উপজেলায় ৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং উপজেলার প্রতিটি ইউনিয়নে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

জেলার সদর, বিশ্বনাথ, গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনের জন্য ওই সব উপজেলায় ভোটের দিন সাধারণ ছুটি থাকবে।

এছাড়াও নির্বাচনী এলাকার নিরাপত্তা রক্ষায় প্রতিটি উপজেলায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র‍্যাব, পুলিশ ও আনসার ভিডিপির স্ট্রাইকিং ফোর্স কাজ করবে।

উল্লেখ্য, সিলেটের ৪টি উপজেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ৩০২ টি আর ভোটার রয়েছেন ৮ লাখ ১৪ হাজার ৫২ জন। এই চার উপজেলায় মোট ৫৮ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।