রবিবার , ২৭ এপ্রিল ২০২৫, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ৬ হাজার ১২৫ কেজি অবৈধ ভারতীয় চিনি উদ্ধার

ডেস্ক রিপোর্ট
এপ্রিল ২৭, ২০২৫ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ৬ হাজার ১২৫ কেজি অবৈধ ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। রোববার সিলেটের এয়ারপোর্ট থানাধীণ এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রোববার সকালে কোম্পানীগঞ্জ টু সিলেট শহরগামী রোডে বড়শালা বাইপাসের সামনে একটি চিনি ভর্তি ট্রাককে সন্দেহজনকভাবে সিগন্যাল দেয় পুলিশ। পরে পুলিশের সিগন্যাল অমান্য করে উক্ত ট্রাকের চালক ট্রাকটি দ্রুতগতিতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মেইন গেট দিয়ে মালনীছড়া চা বাগানের ভিতরে প্রবেশ করে। পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে ট্রাকটির পিছু ধাওয়া করলে, চালকসহ ২/৩ জন অজ্ঞাতনামা আসামি ট্রাকটি এয়ারপোর্ট থানাধীন নতুনপাড়া কাঁচা রাস্তার ওপর ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ তল্লাশী করে ট্রাকের ভিতর ত্রিপল খাঁরা মোড়ানো ১২৫ বস্তা ভারতীয় চিনি, যার প্রতি বস্তার ওজন ৪৯ কেজি করে মোট ৬ হাজার ১২৫ কেজি চিনি উদ্ধার করে। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৩৫ হাজার টাকা।

রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, ৭ লাখ ৩৫ হাজার টাকার অ‌বৈধ চি‌নি জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ সংক্রান্তে এয়ারপোর্ট থানায় মামলা রুজু করা হয়। পলাতক আসামীদের গ্রেফতারী অভিযান অব্যাহত আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।