বুধবার , ৬ নভেম্বর ২০২৪, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৫৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ৪২২ বস্তা ভারতীয় চিনি সহ আটক-৩

সিলেটের সকাল রিপোর্ট
নভেম্বর ৬, ২০২৪ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ৪২২ বস্তা ভারতীয় চিনি সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (৬ নভেম্বর) সকালে সিলেটের শাহপরাণ (রহঃ) থানাধীন সুরমা বাইপাস পয়েন্ট থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা একটি ট্রাক জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- রাজশাহীর বাঘার মো. মানিক মিয়ার ছেলে শারুক (২৮), একই এলাকার মো. হায়দার আলীর ছেলে মো. ইমন হোসেন (১৯) ও সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুরের মৃত আবরু মিয়ার ছেলে মো. আজির উদ্দিন (৫৪)।

পুলিশ জানায়, বুধবার সকালে সিলেটের শাহপরাণ (রহঃ) থানাধীন সুরমা বাইপাস পয়েন্ট থেকে মুরাদপুর পয়েন্টে যাওয়ার সময় একটি ট্রাককে থামানোর জন্য সিগ্যানাল দিলে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। এসময় গাড়ীটিকে ধাওয়া করে আটক করে পুলিশ। তখন ট্রাকটিতে তল্লাশি করে ট্রাকের ভিতরে গোলাপী রংয়ের ত্রিপল দ্বারা মোড়ানো ৪২২ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। বস্তাগুলোতে ৪৯ কেজি করে মোট ২০ হাজার ৬৭৮ কেজি রয়েছে। যেগুলোর বাজারমূল্য ২৪ লাখ ৮১ হাজার ৩৬০ টাকা। এসময় ট্রাকে থাকা ৩ জনকে আটক করা হয় এবং সাথে থাকা ট্রাকটি জব্দ করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।