শুক্রবার , ১৭ জানুয়ারি ২০২৫, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:০২
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ১৭, ২০২৫ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ১ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে নগরের শাহপরান (র.) থানাধীন সুরমা গেইট এলাকা থেকে এগুলো আটক করা হয়। এসময় একটি ট্রাক আটক করে জব্দ করা হয়।

শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃত ট্রাকচালক মো. আলমগীর (৫৮) চাঁদপুরের শাহারাস্তীর শশ্বাক বাজারের পাড়ানগরের মৃত গাজী মিয়ার ছেলে।

পুলিশ জানায়, সিলেট মহানগর পুলিশের শাহপরান (র.) থানাধীন সুরমা গেইট বাইপাস এলাকায় পুলিশের স্থাপিত চেকপোস্টে একটি হলুদ রংয়ের ট্রাক সিগন্যাল দিয়ে থামানো হয়। তখন ট্রাকের চালক জিজ্ঞাসাবাদে জানায় ট্রাকের ভেতরে ভারতীয় চিনি রয়েছে। পরে ট্রাকটি তল্লাশি করে ৪০০ বস্তা ভারতীয় চিনি পাওয়া যায়। যেখানে ১৯ হাজার ৬০০ কেজি ভারতীয় চিনি ছিল এবং যার আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৫২ হাজার টাকা। এসময় ওই ট্রাকটি আটক করে জব্দ করা হয়।
তখন ট্রাকের চালক পুলিশের জিজ্ঞাসাবাদে জানান, তিনি আরও তিনজনের সঙ্গে মিলে সীমান্ত এলাকা থেকে চিনি সংগ্রহ করে সিলেট শহরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তার বিরুদ্ধে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।