রবিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৪৫
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ৩০১ বস্তা ভারতীয় চিনি সহ আটক- ১

ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ৩০১ বস্তা ভারতীয় চিনি সহ ১ জনকে আটক করেছে পুলিশ। যেগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃত মো. শিপন গাজী (১৯) ঢাকার আশুলিয়ার গাজীরচর মধ্যপাড়ার মো. গুলজার হোসেনের ছেলে।

পুলিশ জানায়, শনিবার রাতে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানাধীন দাসপাড়াস্থ মুসলিম স্কুলের পাশে ভারতীয় চিনি ভর্তি একটি বড় ট্রাক আটক করা হয়। তখন ট্রাকের ড্রাইভার দৌড়ে পালিয়ে গেলেও তার সহকারীকে আটক করা হয়। সেখানে তল্লাশী করে ২০ ফুট মোটা বালুর নিচে ৩০১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৬৯ হাজার ৮৮০ টাকা। যেখানে প্রতি বস্তায় ৪৯ কেজি করে ১৪ হাজার ৭৪৯ কেজি ভারতীয় চিনি রয়েছে।

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসামীকে বিজ্ঞ আদালতের মাধমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।