সিলেটে ৩০ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ।
আটককৃতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকুরা ফকির বাড়ীর ফারুক মিয়ার ছেলে মো. সাগর মিয়া (২০), চুনারুঘাট বাজারের আবুল হোসেনের ছেলে মো. নয়ন মিয়া (১৯) ও সুন্দরপুরের মো. আব্দুল হকের ছেলে মো. জসিম উদ্দিন (৩৯)।
র্যাব-৯ জানায়, সোমবার রাতে সিলেটের ওসমানীনগর উপজেলার ২নং সাদীপুর ইউপির শেরপুর টোল প্লাজা সংলগ্ন এলাকা থেকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়।
কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আটককৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত সিলেট জেলার ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
