রবিবার , ১ সেপ্টেম্বর ২০২৪, ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:০১
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ২ লাখ টাকা ডাকাতি, অস্ত্র ও মোটরসাইকেলসহ আটক-১

ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ১, ২০২৪ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জে এক ব্যবসায়ীর কাছ থেকে ২ লক্ষ টাকা ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকায় একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। শনিবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার তেলিখাল গ্রাম সংলগ্ন কাটাখাল নামক স্থানে এই ঘটনা ঘটে।

আটককৃত কামরুল (২২) উপজেলার বুড়দেও গ্রামের বাসিন্দা।

জানা যায়, শনিবার রাতে উপজেলার তেলিখাল গ্রাম সংলগ্ন কাটাখাল নামক এলাকায় ব্যবসায়ী আব্দুল্লাহ নামের এক পাথর ব্যবসায়ীকে তার সাইটে এনে পাথর বিক্রির দুই লাখ টাকা দেন তার ট্রাক ড্রাইভাইর লিয়াকত আলী৷ রাত ৩ টার সময় দুটি মোটরসাইকেল দিয়ে ছয়জন দেশীয় অস্ত্রসহ হঠাৎ করে এসে তার উপরে হামলা চালায়। তার সাথে দস্তাদস্তি করে তার কাছে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এসময় দস্তাদস্তির এক পর্যায়ে আব্দুল্লাহকে চাকু দিয়ে আঘাত করলে তার বাম হাতে চাকুর আঘাত লাগে৷ এসময় তিনি সজোরে চিৎকার করলে আশেপাশে থাকা পাথর শ্রমিক ও ব্যবসায়ীরা ধাওয়া দিলে সবাই পালিয়ে গেলেও কামরুলকে আটক করে জনতা। এসময় তার কাছ থেকে ৩টি চাকু, ১টি মটরসাইকেল উদ্ধার করা হয়।

আটকের পর সে স্থানীয়দের কাছে স্বীকার করে যে, প্রায় প্রতি রাতেই তারা ডাকাতি করে ওই এলাকায়। এর আগের রাতেও ডাকাতি করেছে সেটাও স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয় জনতার কাছে৷ এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে৷ পরে রোববার সকালে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা।

হামলার স্বীকার আব্দুল্লাহ বলেন, রাতে হঠাৎ করে এসে তারা আমার উপর হামলা চালায়। পাথর বিক্রির দুই লাখ টাকা আমার ড্রাইভার দিয়েছিলো এবং তারা আমাকে আঘাত করে সেগুলো নিয়ে যায়৷

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান ঘটনার জানান, আটক ব্যক্তি ডাকাত দলের সদস্য। তার সাথে থাকা একটি মটরসাইকেল ও ৩ টি চাকু পাওয়া গেছে। ডাকাত দলের অন্য সদস্যদেরকে আটক করতে অভিযান অব্যাহত আছে। উক্ত ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে৷

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।