বৃহস্পতিবার , ৮ মে ২০২৫, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:০১
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ১৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক-২

ডেস্ক রিপোর্ট
মে ৮, ২০২৫ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ১৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানাধীন মহাজনপট্টির গলি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কোতোয়ালী মডেল থানাধীন কাষ্টঘরের কানাই রায়ের ছেলে সজিব রায় (২১) ও মৃত ভত্তনা লাল বাঁশফোরের ছেলে পাপ্পু লাল বাঁশফোর (৩৫)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজারস্থ মহাজনপট্টির গলির মুখে ফেন্সী লক ঘর নামক দোকানের সামনে থেকে ১৫১ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে আটক করা হয়।

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।