শুক্রবার , ১৬ মে ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:২৭
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ১ হাজার ১১০ কেজি ভারতীয় জিরা আটক

ডেস্ক রিপোর্ট
মে ১৬, ২০২৫ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ৩৭ বস্তায় ৫ লাখ ৫৫ হাজার টাকার ভারতীয় জিরা আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, বৃহস্পতিবার শাহপরাণ (রহঃ) থানাধীন পীরের বাজার সিএনজি পাম্প সংলগ্ন বলাকা আবাসিক এলাকার সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপনকালে একটি নম্বর অস্পষ্ট টাটা কোম্পানির ডিআই পিকআপ পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। যেটা সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ চোরাচালানি পণ্য বহন করে দ্রুত গতিতে শহরের দিকে যাওয়ার সময় একটি ট্রাকের সাথে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে রাস্তায় পড়ে যায়। সংঘর্ষের পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে পিকআপটি তল্লাশি করে নীল পলিথিনে মোড়ানো “SURAJ PREMIUM Jeera” লেখা মোট ৩৭ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। যার প্রতি বস্তায় ৩০ কেজি করে সর্বমোট ১ হাজার ১১০ কেজি জিরা পাওয়া যায়। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৫৫ হাজার টাকা।

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এসব মালামাল তালিকা মূলে জব্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।