শনিবার , ৩০ মে ২০২৬, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৩৯

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ::
মে ৩০, ২০২৬ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা ৬০ জনে দাঁড়াল। এর মধ্যে ৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল।

সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানান, চিকিৎসাধীন অবস্থায়  সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬ মাস বয়সী আরিফা ও  শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ মাস বয়সী আব্দুল্লাহ আল মাহি মৃত্যু বরণ করে ।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ল্যাব পরীক্ষায় কোন শিশুর হাম শনাক্ত হয়েছে। তবে গত ১ জানুয়ারি থেকে ৩০ মে সকাল পর্যন্ত ল্যাব পরীক্ষায় প্রমাণিত হাম রোগীর সংখ্যা ১৬৫।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৪১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।  আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিল ২৩৭ জন; তার মধ্যে সর্বোচ্চ ১১৫ জন আছেন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।