রবিবার , ১৭ মে ২০২৬, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:০২
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ::
মে ১৭, ২০২৬ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা ৩৫ জনে দাঁড়াল। এর মধ্যে ৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চিকিৎসাধীন অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। মারা যাওয়া শিশুর বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায়।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৭৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিল ৩২১ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।