রবিবার , ২ মার্চ ২০২৫, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:০১
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে হকারকে তুলে নিয়ে চাঁদা আদায়ের ঘটনায় বহিষ্কৃত যুবদল নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
মার্চ ২, ২০২৫ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে হকারকে তুলে নিয়ে চাঁদা আদায়ের ঘটনায় করা মামলার প্রদান আসামী বহিষ্কৃত যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোরে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার দেবকুনা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত জয়দীপ চৌধুরী মাধব (৩৫) সিলেট নগরের কোতোয়ালী মডেল থানার দাঁড়িয়াপাড়া এলাকার অজিত চৌধুরীর ছেলে। মাধব সিলেট মহানগর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, গত শুক্রবার রাতে সিলেট নগরের জেলা পরিষদের সামনে ফুটপাত থেকে হকার কাজল মিয়া (৫০)কে জয়দীপ চৌধুরী মাধবের (৩৫) নেতৃত্বে সিএনজিতে করে অপহরণ করে জিন্দাবাজারের সিতারা ম্যানশনে নিয়ে ছুরি দিয়ে ভয় দেখিয়ে ১৬ হাজার ৫০০ টাকা চাঁদা আদায় করে ও আরো ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে এবং তাকে কিল ঘুষি লাথি মেরে লীলাফুলা জখম করে।পরবর্তীতে পুলিশের তৎপরতায় তাকে ছেড়ে দেয়। এ ঘটনায় হকার কাজল মিয়া বাদী হয়ে ওই রাতেই মাধবকে প্রধান আসামী করে আরো ৭/৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরে এটি পরদিন মামলা হিসেবে রুজু করা হয়।
উক্ত মামলার প্রধান আসামী জয়দীপ চৌধুরী মাধবকে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার দেবকুনা গ্রামে সুনামগঞ্জ জেলা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তাকে সুনামগঞ্জ থেকে সিলেটে নিয়ে আসা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে কোর্টে প্রেরণ করা হবে।

এর আগে গত শুক্রবার হকার কাজল মিয়া (৫০)কে জয়দীপ চৌধুরী মাধবের (৩৫) নেতৃত্বে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনায় সড়ক অবরোধ করেন হকাররা। পরে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যস্থতায় সড়ক থেকে অবরোধ তুলে নেন তারা। ওই রাতেই যুবদল নেতা সিলেট মহানগর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক জয়দীপ চৌধুরী মাধবকে বহিষ্কার করে কেন্দ্রীয় যুবদল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।