সিলেটে হরতাল সফল ও শেখ হাসিনার আগমনের প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
সোমবার সন্ধ্যায় নগরের জিন্দাবাজারে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্যরা।
এসময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকার দলদাস নির্বাচন কমিশনকে ব্যবহার করে ফের ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে। এর পরিণতি ভালো হবেনা। একতরফা প্রহসনের নির্বাচন দিয়ে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র জাতি সফল হতে দিবেনা। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবেনা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
