মঙ্গলবার , ৫ ডিসেম্বর ২০২৩, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:১৯
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল

ডেস্ক রিপোর্ট
ডিসেম্বর ৫, ২০২৩ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার রাতে নগরের নাইওরপুল টু জিন্দাবাজার সড়কে এই মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদের নেতৃত্বে মিছিলে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়কবৃন্দ, সদস্যবৃন্দ ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় তারা শেখ হাসিনার পদত্যাগ ও অবৈধ তফসিল বাতিলের ১ দফা দাবিতে বুধ ও বৃহস্পতিবারের অবরোধ সফল করতে সিলেটবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।