সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:২২
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে স্ত্রীকে নিয়ে নতুন বাসায় ওঠার পরদিনই চিকিৎসকের মরদেহ উদ্ধার

সিলেটের সকাল রিপোর্ট :
সেপ্টেম্বর ৭, ২০২৬ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামের এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার  দুপুরে মির্জাজাঙ্গাল এলাকার স্বপ্নিল-২০ নম্বর বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত মির্জাজাঙ্গাল এলাকার পুনেন্দ্র চক্রবর্তীর ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চিকিৎসক ছিলেন। তাঁর স্ত্রীও একজন চিকিৎসক।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নিহত পদ্মজিৎ চক্রবর্তী ও তাঁর স্ত্রী দুজনই চিকিৎসক। গতকাল রোববার ওই দম্পতি বাসাটিতে ভাড়াটিয়া হিসেবে ওঠেন।

পুলিশ আরও জানায়, সোমবার ওই চিকিৎসক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তার স্ত্রী পুলিশকে খবর দিলে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসএমপির অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক সমস্যাজনিত কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।